এই উমরাহ প্যাকেজটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে তাদের জন্য, যারা পবিত্র মক্কা ও মদিনা নগরী সফর করতে চান উন্নতমানের সেবা ও সহনীয় খরচে। অভিজ্ঞ ও জ্ঞানী মুয়াল্লিমের সরাসরি দিকনির্দেশনায় আপনি নির্বিঘ্নে উমরাহ পালন করতে পারবেন। প্যাকেজটিতে মানসম্মত সেবা নিশ্চিত করা হয়েছে—শীর্ষস্থানীয় এয়ারলাইন্সে ভ্রমণ, তারকা মানের হোটেল আবাসন এবং সফরের প্রতিটি ধাপে আরামদায়ক ব্যবস্থাপনা। একজন ভ্রমণকারীর প্রয়োজনীয় প্রায় সব ধরনের সুবিধাই এখানে অন্তর্ভুক্ত রয়েছে। মূল প্যাকেজটি কোয়াড/কুইন্ট শেয়ারিং ভিত্তিতে নির্ধারিত (এক রুমে ৪-৫ জন), যেখানে প্রত্যেক যাত্রীর জন্য থাকবে পৃথক বিছানা। আপনি চাইলে অতিরিক্ত চার্জের মাধ্যমে ট্রিপল বা ডাবল শেয়ারিং রুমও বেছে নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সেবায় কাস্টোমাইজেশন করতে পারবেন। আমাদের সম্পূর্ণ সেবাটি “ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা বিমানবন্দর” পর্যন্ত সীমাবদ্ধ। যাত্রার শুরু বা শেষে, আপনার নিজস্ব বাসস্থান থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
সরাসরি বিমানে যাতায়াত ব্যবস্থা
সরাসরি ফ্লাইটে যাওয়া এবং আসার বিমানের টিকেট
প্রাইম লোকেশনে আবাসন
থ্রি স্টার হোটেলে ৪০০ মিটার দূরত্বের মধ্যে মক্কায় ৮ রাতের আবাসন ও ১৫০ মিটার দূরত্বে মধ্যে মদিনায় ৫ রাতের আবাসন।
আরামদায়ক রুম শেয়ারিং সুবিধা
কোয়াড (৪ জন) এবং কুইন্ট (৫ জন) একসাথে থাকার উপযোগী রুম শেয়ারিং ব্যবস্থা। বাংলাদেশ থেকে পরিবার বা গ্রুপসহ হজে যাওয়ার জন্য আদর্শ প্যাকেজ।
অথেন্টিক বাংলাদেশি খাবার
প্রতিদিন তিন বেলা তাজা রান্না করা বাংলাদেশি খাবার – সকালের নাস্তা , দুপুরের এবং রাতের খাবারের ব্যবস্থা। বাংলাদেশি স্বাদের উপযোগী স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।
ঝামেলামুক্ত পরিবহন সুবিধা
সফরের শুরু থেকে শেষ পর্যন্ত ট্রান্সপোর্টেশন ব্যবস্থা। পুরো সফরে আসনভিত্তিক পরিবহন সেবা প্রদান করা হয়।
মক্কা ও মদিনার দর্শনীয় স্থান জিয়ারাহ
মক্কা ও মদিনায় অভিজ্ঞ গাইডদের সহায়তায় জিয়ারতের আয়োজন যেখানে গুরুত্বপূর্ণ ইসলামিক ঐতিহাসিক স্থানগুলো অভিঙ্গ গাইডদের মাধ্যমে পরিদর্শন করানো হয় এর মাধ্যমে ইসলামের ইতিহাস জানতে ও অন্বেষণ করতে পারবেন।
রিয়াজুল জান্নাতে প্রবেশের সুযোগ
অভিজ্ঞ আলেম-মুয়াল্লিমদের সার্বক্ষণিক সেবা
আপনার উমরাহ যাত্রা হবে সহজ ও সফল, কারণ আমাদের অভিজ্ঞ আলেম ও মুআল্লিমরা ২৪ ঘণ্টা সকল প্রয়োজনীয় লজিস্টিক্যাল সহায়তা দিয়ে থাকেন।

